নিজস্ব প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ স্বামী-স্ত্রী দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ২৫মার্চ ভোররাতে টেকনাফ মডেল থানার এসআই তোফায়েল সর্ঙ্গীয় ফোর্স নিয়ে নতুন পল্লান পাড়ায় মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র আরিফুল ইসলাম আরিফের বাড়িতে অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফের স্ত্রী খুইল্যা বানু (৩৫) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনের মামলায় কক্সবাজার আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। #
