টেকনাফে চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা যুবক খুন ; জিজ্ঞাসাবাদের জন্য আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নুরুল বশর : টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে পানি নেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট কথা কাটাকাটি ও ঝগড়ার জেরধরে হামলায় আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন ৩জনকে আটক করেছে।
৪ সেপ্টেম্বর ভোর ৫টারদিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টেকনাফের ২১নং চাকমারকূল রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক-এফ-২ এর মৃত নুর হোসেনের পুত্র নুর আলম (২৫) মারা যায়।

রোহিঙ্গা সুত্র জানায়, এই ঘটনায় পুলিশ ক্যাম্প মাঝি মালেকসহ ৩জনকে জিঙ্গাসাবাদের জন্য নিয়ে গেছে।

উল্লেখ্য, গতকাল দুপুর ৩টারদিকে পানি নেওয়াকে কেন্দ্র করে চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্পের ব্লক-এফ ২’র ৩৮৮ নম্বর ঘরের বাসিন্দা রোহিঙ্গা কাজলীর সঙ্গে প্রতিবেশী জান্নাত আরার কথা কাটাকাটি ও ঝগড়া হয়। রাত ৯টার দিকে জান্নাতের পক্ষের ৭/৮ জন রোহিঙ্গা কাজলীর স্বামী নুর আলমকে ঘর থেকে ডেকে তার ওপর হামলা চালায়। সে সময় গুরুতর আহত হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নুর আলমকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে শুক্রবার ভোর ৫টার দিতে তার মৃত্যু হয়।