টেকনাফে কফি জাতীয় পণ্যে করে ই*য়া*বা পাচার ; কোস্টগার্ডের অভিযানে আটক-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন: টেকনাফে কফি জাতীয় পণ্যের ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে স্থানীয় এক ইয়াবা পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৫জুন ভোররাত ২টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩২ প্যাকেট রিচ কফি, ৮৫ প্যাকেট হ্যাপী টি মিক্স এবং ২৭ প্যাকেট ক্যালসিয়ামের বস্তাসহ স্থানীয় দিল মোহাম্মদের পুত্র তাহের (২৫) কে গ্রেফতার করে। এরপর কফি জাতীয় পণ্যের ভেতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ১৫হাজার ৩শ পিস ইয়াবা পাওয়া যায়।
মিডিয়া কর্মকর্তা ল্যাফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ##