হুমায়ূন রশিদ : টেকনাফে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ইয়াবাসহ চকরিয়া মাইজ পাড়ার রবিউল নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ৫ডিসেম্বর ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ এর জওয়ানেরা গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ আজমপাড়ায় একটি বসত-ঘরে তল্লাশী করে প্যাকেট করার সময় ৬হাজার ৭শ পিস ইয়াবাসহ চকরিয়া মাইজ পাড়ার মোঃ রবিউল হাসান (২০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
