টেকনাফে আ*ই*স ও ই*য়া*বা বোঝাই নৌকাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নাফনদী অতিক্রম করে আইস ও ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশকালে কাঠের নৌকাসহ দুইজন মিয়ারমার নাগরিককে আটক করেছে ২ বিজিবি ব্যাটালিয়ন (বর্ডার গার্ড বাংলাদেশ) জওয়ানেরা।

সুত্র জানায়, ২রা এপ্রিল (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির পৃথক ২টি বিশেষ টহল দল জালিয়ার দ্বীপে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর মিয়ানমারের শোয়ার দ্বীপ হতে কয়েকজন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে শূন্যরেখা অতিক্রম করে জালিয়ার দ্বীপের দিকে আসতে দেখে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন দূবৃর্ত্তরা অগ্রাহ্য করে নৌকা ঘুরিয়ে মিয়ানমারের দিকে চলে যাওয়ার চেষ্টা করলে বিজিবি জওয়ানেরা তাদের থামানোর জন্য গুলিবর্ষণের পর ধাওয়া করে। এসময় একজন দূবৃর্ত্ত নাফনদীতে ঝাঁপ দিলেও কাঠের নৌকাসহ মিয়ানমারের আকিয়াব মন্ডু থানার নাগাকুরার রইংগ্যাদংয়ের মোঃ সিরাজ উদ্দিনের পুত্র মোঃ জুবায়ের আহমদ (২২) এবং মন্ডু হাসসুরাতা ধাওনখালীর মৃত আব্দুল গণির পুত্র মোঃ রফিক (২৩) কে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে নৌকার পাটাতনের নিচে অভিনব কায়দায় বস্তার ভেতর হতে ৬ কোটি ৯৭ লাখ টাকা মূল্যমানের ১ কেজি ৬৯ গ্রাম আইস এবং ৫৪হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,মাদক বহন ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত মাদকের চালানসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে কাঠের নৌকাটি শুল্ক ষ্টেশনে জমা দেওয়া হয়েছে। ###