সংবাদ বিজ্ঞপ্তি : মানসিক রোগীদের তহবিল মারোত, একটি স্বেচ্ছাসেবী সংগঠন, মানসিক রোগীদের অন্ন বস্ত্র বাসস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। গত ১৫ ই জুন মধ্য রাত্রে মেরিন ড্রাইভ সড়কে এক দুর্ঘটনায় অজ্ঞাত মানসিক রোগীর লাশ দেখে স্থানীয়রা বাহারছড়া পুলিশ ফাড়িতে খবর দিলে, থানা পুলিশ আইনী প্রক্রিয়া সম্পন্ন করে স্বেচ্ছাসেবী সংগঠন মারোত এর সহযোগিতা কামনা করলে, মারোত নের্তৃবৃন্দ টেকনাফ পৌরসভার সেবকদের নিয়ে দাফনকাজ সম্পন্ন করে। এসময় টেকনাফ থানার পক্ষে মোহাম্মদ এরশাদ, টেকনাফ পৌরসভা র পক্ষে মোহাম্মদ ওসমান, মানসিক রোগীদের তহবিল মারোত এর সভাপতি আবু সুফিয়ান ও জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসেন ভুইয়া উপস্থিত ছিলেন। লাশ দাফন র পর মারোত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবু সুফিয়ান বলেন” মানসিক রোগীদের কল্যাণে বিশেষ বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করতে সহৃদয় ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি “। উল্লেখ্য টেকনাফে অবস্থানরত প্রায় দুইশতাধিক মানসিক রোগীদের জন্য একটি মানসিক হাসপাতাল খুবই গুরুত্বপূর্ণ। এতে সরকারের তরফ সহযোগিতা কামনা করা হয়েছে।
