এম.জিয়াবুল হক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী তথা মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে বিশেষ আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা উৎসব এবং একইসময়ে উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে জাতির জনক ও তাঁর শহীদ পরিবারবর্গে আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, খতমে কোরানা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতির পিতার জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানের উপজেলা পরিষদ জামে মসজিদে খতমে কোরান মিলাদ মাহফিলের আগে সকালে চকরিয়া উপজেলা পরিষদ ভবনে এলইজিইডির অর্থায়নে স্থাপন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মনোরম ভার্স্কয। চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষের ক্ষণগণনা শেষে উপজেলা পরিষদ ভবনে সামনের স্থাপিত জাতির পিতার ভার্স্কযটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো. মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধূরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য লায়ন কমরউদ্দিন আহমদ, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।
অপরদিকে এদিন দুপুরে ইসলামিক ফাউন্ডেশন চকরিয়া উপজেলা সুপারভাইজার আমির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খতমে কোরান ও বিশেষ মোনাজাতে অংশনেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু।
চকরিয়া উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে খতমে কোরান মিলাদ মাহফিল শেষে এদিন দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতির পিতার জন্মশত বার্ষিকীর কেক কাটেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। এতে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, আওয়ামীলীগ নেতা পরিমল বড়–য়া, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, ডুলাহাজারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ। ##
