চকরিয়ায় মহাসড়কে যাত্রীবাহি বাস চাপায় মোটর সাইকেল আরোহী পর্যটক নিহত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার মহাসড়কে বাস চাপায় জাহিদ হোসেন (৩২) নামে মোটরসাইকেল আরোহী এক পর্যটক নিহত হয়েছে। বুধবার ১৪ সেপ্টেম্বর ভোর ৬টার সময় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়া আমতলী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ খুলনার খালিশপুর এলাকার মারুফ হোসেনের ছেলে। তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করতেন।
চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুর্শেদুল আলম ভুঁইয়া বলেন, জাহিদ নামের ওই যুবক মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া এলাকায় পৌছালে চট্টগ্রামমুখি যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় জাহিদ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত বাস জব্দ করে।

তিনি বলেন,মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ##