চকরিয়ায় কুপ্রস্তাব প্রত্যাখানের জেরে বাড়িতে ঢুকে হামলা ; মারধরে তরুনী ও শিশু আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া পৌরসভা এলাকায় বাড়িতে আসা-যাবার পথে কুপ্রস্তাত দিয়ে আসছিলেন এক বখাটে। এতে প্রতিবাদের জেরে বসতঘরে হামলা ও ভাংচুর চালিয়ে ওই তরুনীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে বখাটে ও তাঁর লোকজন। ওইসময় তাদের মারধরে ওই তরুনী ও অপর এক শিশু আহত হয়েছে। গত বুধবার রাত আটটার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোসাইটিপাড়া গ্রামে ঘটেছে এ হামলার ঘটনা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে চকরিয়া থানায় একটি এজাহার দিয়েছেন ভুক্তভোগী ওই তরুনী। এতে হামলাকারী সোসাইটি পাড়ার মৃত হাছু মিয়ার ছেলে নাজুসহ দুইজনকে আসামি করা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহারে ভুক্তভোগী তরুনী দাবি করেন, চকরিয়া পৌরসভার সোসাইটিপাড়া গ্রামে তাদের বাড়ি। অপরদিকে অভিযুক্ত বখাটের বাড়ির সামনে দিয়ে তাদেরকে চলাফেরা করতে হয়। এ অবস্থায় প্রায় প্রতিদিন বাড়িতে আসা-যাবার পথে ওই তরুনীকে নানাভাবে কুপ্রস্তাব দিত অভিযুক্ত নাজু।
এ ঘটনায় তরুনী ও তাঁর পরিবার প্রতিবাদ জানালে উল্টো ক্ষিপ্ত হয়ে উঠে অভিযুক্ত বখাটে ও তাঁর পরিবারের লোকজন। এরই জেরে সর্বশেষ বুধবার রাতে পরিবার সদস্যরা বেড়াতে গেলে সুযোগ পেয়ে অভিযুক্তরা বাড়িতে ঢুকে হামলা চালায়। ওইসময় বাঁধা দিতে গিলে ভিকটিম ওই তরুনীকে শ্লীলতাহানির চেষ্টা করেন হামলাকারীরা। ঘটনার সময় তাঁরা বাড়িতে ব্যাপক ভাংচুর করে।
ভিকটিম ওই তরুনী এজাহারে আরও দাবি করেন, ঘটনার সময় হামলাকারীরা তাঁর গলা থেকে ৭৫ হাজার টাকা দামের একটি স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায়। ঘটনার একপর্যায়ে তরুনীকে এবং তাঁর ভাগিনা শিশু রামিমকে মারধর করে। ভাংচুরের ঘটনায় বাড়িতে ২০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে এজাহারে উল্লেখ করেছেন ওই তরুনী। #