চকরিয়া সাহারবিলে হতদরিদ্র ৪০০ জলদাশ সম্প্রদায়ের নারী-পুরুষের মাঝে শীতের কম্বল ও চাদর বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের জলদাশ সম্প্রদায়ের হতদরিদ্র পরিবারের ৪০০ নারী-পুরুষের মাঝে শীতের কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। গতকাল রোববার ২২ জানুয়ারি বিকালে স্থানীয় জলদাশপাড়া এলাকায় ইসলামিক ফাউণ্ডেশনের সহযোগিতায় শীতের কাপড় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে সাহারবিল ইউনিয়ন পরিষদ।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের নারী-পুরুষের মাঝে শীতের কম্বল ও চাদর বিতরণ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জেপি দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, ইসলামিক ফাউণ্ডেশন চকরিয়া উপজেলা কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তা।
এছাড়াও অনুষ্ঠানে সাহারবিল ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য, এলাকার সমাজ সর্দার, জলদাশ সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজন।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ইসলামিক ফাউণ্ডেশনের মাধ্যমে চকরিয়া উপজেলা প্রশাসন সাহারবিল ইউনিয়নের ৪০০ জলদাশ পরিবারের জন্য শীতের কম্বল ও চাদর বরাদ্দ দেন। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান উপস্থিত থেকে জলদাশ পরিবারের নারী-পুরুষের মাঝে শীতের কম্বল ও চাদর বিতরণ করেন। প্রত্যেক নারীপুরুষকে দুইটি করে কম্বল ও দুটি করে চাদর দেওয়া হয়েছে। ##