কোরবানের পশুর হাট বসানোয় টেকনাফ পাইলট হাই স্কুল মাঠের বেহাল দশা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডটকম :
গেল কোরবানীর ঈদে টেকনাফ পাইলট হাই স্কুল মাঠটিতে পশুর হাট বসানোর ফলে মাঠটি বেহাল দশার সৃষ্টি হয়েছে। ফলে ঐতিহ্যবাহী খেলার মাঠের দৃশ্য দেখে ক্রীড়ামোদীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। এনিয়ে অনেকে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।

এনিয়ে এমডি ফারুক নামের একজন ফেইসবুক ইউজারের স্ট্যাটাসটি কপি করে শেয়ার করেছেন সাইফুদ্দিন সাদ্দাম নামে অপর এক ক্রীড়ামোদী।

সেই ফেবু স্ট্যাটাসটি টেকনাফ টুডের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো :
খুব বেশি কষ্ট পেয়েছি
যখন এই রকম মাঠের অবস্থা দেখে।

টেকনাফ হাই স্কুল মাঠ নামে পরিচিত মাঠটি যখন সংস্কার হয়েছিল অনেক বুকভরা স্বপ্ন দেখে ছিলাম টেকনাফে একটা সবুজ সুন্দর একটি মাঠ দেখবো এবং দেখই ছিলাম।

কিন্তু দুঃখেরর বিষয় হল দশ দিনের জন্য টাকার লোভে কোরবানি পশুর হাট বসিয়ে দেওয়া বর্তমান সবুজ ভরা মাঠটি এখন কৃষক মাঠ পরিণত করেছেন।

অার টেকনাফ হচ্ছে মাদকাসক্ত নামে দিন দিন পরিচিত হচ্ছে পুরো বাংলাদেশে সেই টেকনাফে যদি ভাল একটি খেলার মাঠ না থাকে তাহলে মাদকাসক্ত দূর হবে কী করে।

মাদকাসক্ত দূর করতে হলে অবশ্যই খেলাধুলার কোন বিকল্প নেই। অামরা টেকনাফবাসী কী কোন দিন গরুর বাজার ছাড়া ভাল সবুজ ভরা মাঠ কোন দিন উপহার পাব না।

অনুরোধ রইল টেকনাফের সংবাদিক বর্গদের প্রতি,

অার টেকনাফে সব সংবাদ কর্মীদেরর প্রতি অনুরোধ রইল টেকনাফের এক মাত্র খেলাধুলার মাঠ টির প্রতি খেয়াল বা নজর রাখার জন্য।

কার্টেসিঃ- MD Faruk
40282017 2443437895882908 4555137370906689536 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর