কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ,আয়াত :- ২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-১০
**************
★★ আল্লাহর নামে করছি আমি শুরু
যিনি পরম করুণাময় অসীম দয়ালু ★★
**************************
আল্লামা কুরতুবি (রহঃ)-র মতে –
মুনাফেকের অন্তর সন্দেহ,সংশয়ে
থাকে নিত্য নিফাকের পথে,
অন্যরা বলে – অন্তরে ধর্মীয় ব্যাধি
রাখে তারা তাদের সাথে।

আল্লাহ্ তাদের অন্তর সমূহ
করে দেন ব্যাধিগ্রস্ত –
এ ব্যাধিতে হয় মুনাফেক
প্রতি কদমে ক্ষতিগ্রস্ত।

তাদের জন্য নির্ধারিত
আযাব রয়েছে ভয়াবহ ;
দায়ী তারা নিজেরা নিজেদের
আর তাদের মিথ্যাচার সমূহ।

তাদের হিংসা, ঈর্ষার যন্ত্রণা ব্যাধি
দিনে-দিনে ততই পাই বৃদ্ধি –
দেখে তারা হারায় হুশ
মুমিনদের সংখ্যা ও প্রভাব প্রতিপত্তি।