উখিয়ায় বাংলা-জার্মান ট্রেনিং সেন্টারে ফ্যাশন গার্মেন্টসের প্রশিক্ষণ উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফারুক আহমদ, উখিয়া :
উখিয়ায় বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৩ মাস ব্যাপী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্টান রবিবার (২৯ সেপ্টেম্বর) অনুষ্টিত হয়েছে। সিপ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) এর র্নিবাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম।
পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর সহযোগিতায় ও বাংলা জার্মান সম্প্রতি সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন, বিজিএস হেড অফিসের প্রোগ্রাম ব্যবস্থাপক জগদীশ চন্দ্র রায়। বিজিএস আঞ্চলিক ট্রেনিং সেন্টারের ম্যানেজার মো: দিদার উদ্দিনের পরিচালনায় এ অনুষ্টানে বক্তব্য রাখেন প্রশিক্ষক মিজানুর রহমান, শরিফ উল্লাহ, ফাতেমা বেগম ও হিসাব রক্ষক ইমন সরকার। প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখেন সাদিয়া ও মুন্নি।
উদ্বোধনী অনুষ্টানে প্রধন অতিথি সংস্থার র্নিবাহী পরিচালক মোঃ জহিরুল ইসলাম বলেন, বেকারত্ব সমাজ ও পরিবারে একটি বিরাট অভিশাপ। অভিশাপ ও বেকারত্ব মুক্ত করতে আমরা প্রশিক্ষণের আয়োজন করেছি। এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব হবে। এ প্রসঙ্গে জালিয়াপালং পাইন্যাশিয়া বিজিএস ট্রেনিং সেন্টারের ম্যনেজার মো: দিদার উদ্দিন জানান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের এর সহযোগিতায় বাংলা জার্মান সম্প্রীতি (বিজিএস) সিপ প্রকল্পের আওতায় ৩০ জন বেকার যুবতীদেরকে ফ্যাশন গার্মেন্টস বিষয়ে ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষন শেষে দক্ষতা অর্জনকারীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।
#