কায়সার হামিদ মানিক : উখিয়া উপজেলার পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনিত প্রার্থী অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী কয়েকশত নেতাকর্মী নিয়ে উপজেলার পালংখালী এলাকায় গণসংযোগ করেছেন। সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণসংযোগে অংশ নেয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এরপরে বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্হিত ছিলেন উখিয়া টেকনাফের সাবেক সাংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি,প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, উন্নয়নের প্রতীক শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, যা বর্তমানে অব্যাহত রয়েছে। আর সে উন্নয়নের নেত্রী উপজেলা নির্বাচনে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরীকে নৌকা প্রতীক দিয়েছেন, আর সেই উন্নয়নের ধারাকে চলমান রাখতে নৌকা মার্কায় ভোট চান তিনি।
