ঈদ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম এরশাদুর রহমান :

ঈদের দিন
খুশির দিন
সবাই করে খুশি।
মা বাবা যাদের
বেঁচে আছে
তারা করে কদমবুচি।
বেঁচে নেই মা বাবা যাদের
কেঁদে কেঁদে যায় তাঁরা
মসজিদের গোরস্থানে।
সব কিছু অন্ধকার
অনথক মনে হয়
সব জায়গায় সবখানে।
পৃথিবীর মানুষ গুলোকে
আমরা দুই ভাগে
ভাগ করে যেতে পারি।
একটি দলের প্রতিদিন ঈদ
অন্য দলের নয়নে
সব সময়ই ভাসে বারি।