শামীম ইকবাল চৌধুরী : আর্ত মানবতার সেবায় এগিয়ে রয়েছেন আল নজির ফাউন্ডেশন। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে অবস্থিত আল নজির ফাউন্ডেশন। দীর্ঘদিন যাবত উক্ত ফাউন্ডেশন আর্ত মানবতার সেবায় অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১ সেপ্টেম্বর মংগলবার দুপুরে ইউনিয়নের বড়বিলস্থ নিজস্ব কার্যালয়ে ৪০০ শত এতিম অসহায় কর্মহীন নারী পুরুষের মাঝে জন প্রতি ১০ কেজি করে ৪ হাজার কেজি চাউল বিতরন করা হয়েছে।
বিতরণ অনুঠানে আল নজির ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাওলানা মাহমুদুল হাছান উপস্থিত লোকজনের মাঝে বলেন উক্ত ফাউন্ডেশন তার পিতা মরহুম মাওলানা নজির আহমদের আত্বার শান্তি ও ইছালে ছওয়াবের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে জাতি ধর্ম নির্বিশেষে সকলের সাহায্যে এগিয়ে এসেছেন।
বর্তমানে করোনা ভাইরাসের কারনে মানুষ কর্মহীন ও ঘরবন্দী হয়ে পড়ায় তাদের খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। তিনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ডঃ আল্লামা শাইখ হারুন আজিজির জন্য ও সকলের নিকট দোয়া কামনা করেন। যাতে করে আগামীদিনে ও এর ধারাবাহিকতা অব্যাহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন সমাজ পতি মোঃ হােছন, নুরানি একাডেমির শিক্ষক সেকান্দর সহ এলাকর গন্যমান্য ব্যক্তি বর্গরা।
