আদর্শিক কুতুবীয়ানদের সংগঠন কক্সবাজার আইডিয়াল ইয়ুথ ফোরামের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা ফোরামের আহবায়ক সাংবাদিক হুমায়ুন কবির সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন কুতুবদিয়া সমিতির সভাপতি ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথি- দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ।
ফোরামের সদস্য মাহবুবুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কবির হোসাইন।
শুরুতে এমরানুল করিমের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোরামের সমন্বয়ক নিজাম উদ্দিন বাচ্চু, ফসিহ উদ্দিন, আতাউল গণি ওসমানী, কলিম উল্লাহ, সরওয়ার আলম।
উপস্থিত ছিলেন দেলোয়ার হোসাইন, আজহাদুল ইসলাম, আতিকুল্লাহ, গোলাম মোস্তফা, মোহাম্মদ জুনাইদ কুতুবী ও মোহাম্মদ এরশাদ।
সভায় কুতুবদিয়ার চতুর্পাশে সুপার ডাইকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারাপারে ফেরি চালু, প্রধান সড়ক ( আজম রোড) কে ৪ লেনে উন্নীতকরণ, অনার্স – মাস্টার্স কলেজ – মাদরাসা দাবিসহ
১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণের দাবিও জানানো হয়।