চকরিয়ায় পিকআপের চাপায় ৫ ভাই নিহতের ঘটনায় মামলায় গাড়ি জব্দ হলেও চালক পলাতক ; থামছেনা আহাজারী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় বাবার শ্রাদ্ধক্রিয়া করতে শ^শানে যাওয়ার পথে ঘাতক পিকআপ ট্রাকের চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। পাশপাশি জব্দ করা হয়েছে সেই ঘাতক পিকআপ ভ্যান। মঙ্গলবার রাতে পিকআপ ভ্যান (চট্টমেট্টো-ন ১১-৪৭৪০) চালককে অজ্ঞাত আসামি করে চকরিয়া থানায় নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল বাদী হয়ে এ মামলা করেন।
এদিকে চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
মামলা নেয়ার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নিহতদের ছোট ভাই প্লাবন চন্দ্র সুশীল মামলা করেছেন। তার আগে ডুলাহাজরা থেকে পিকআপ ভ্যান জব্দ করা হয়। চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঘন কুয়াশার মধ্যে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারার মালুমঘাটে রাস্তা পারাপারের সময় দ্রæতগামী পিকআপের চাপায় চার ভাই ঘটনাস্থলে নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর আরেক ভাইয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের আরও দুই ভাই ও এক বোন আহত হন।
অপরদিকে মারা যাওয়ার একদিন অতিবাহিত হলেও সরেজমিনে গতকাল দুপুরে দেখা গেছে, নিহতদের পরিবারে কান্নার রোল পড়েছে। কাউকে শান্তনা দিয়ে থামানো যাচ্ছেনা। পুরো এলাকাজুড়ে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। এতবড় দুর্ঘটনা পুরো এলাকার মানুষকে হতভম্ব করেছে। ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বাবাদের খুঁজে ফিরছে। ঘরে চুলায় আগুন জ¦লেনি। স্থানীয় প্রতিবেশী ও আত্মিয়স্বজন তাদের খাবার সরবরাহ করছেন।
নিহত ৫ ভাইয়ের মা মানু বালা শীল বলেন, স্বামী মারা যাওয়ার ১০ দিনের মাথায় ৫ ছেলেকে হারিয়ে আমি কিভাবে বাঁচব। এ শোক আমি কিভাবে সইব। এর আগেও আমার দুই ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ২৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। #