আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে রক স্টার ও নাফনদী ফুটবল একাদশের খেলা ড্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং রক স্টার ফুটবল একাদশ এবং নাফনদী টেকনাফ শাহপরীর দ্বীপ ফুটবল একাদশের খেলা গোল শূণ্য হওয়ায় উভয় দল পয়েন্ট ভাগাভাগি করেছে।
1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২১ জানুয়রী (শুক্রবার) বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলায় রক স্টার ফুটবল একাদশ এবং নাফনদী টেকনাফ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। উভয় দলের খেলোয়াড়েরা চমৎকার খেললেও প্রতিপক্ষ দলের প্রতিরোধের মুখে গোলের দেখা পায়নি। প্রথমার্ধ্বের খেলায় উত্তেজনায় এগিয়ে চললেও সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
4 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। আবারো উভয় দলের খেলোয়াড়েরা গোল করতে মরিয়া হয়ে উঠলেও প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের প্রতিরোধের মুখে কোন খেলোয়াড়ই সহজে গোল আদায় করতে পারেনি। এভাবে এগিয়ে চলতে থাকা খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শাহপরীর দ্বীপ ফুটবল একাডেমীর আয়াছ উদ্দিন। খেলায় প্রধান রেফারী ছিলেন সিরাজুল হক, সহকারী রেফারী ছিলেন জয়নাল আবেদীন ও শাহাবুদ্দিন এবং ৪র্থ রেফারী ছিলেন আব্দুল মালেক।
2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আগামীকাল ২২জানুয়ারী রয়েল স্টার ফুটবল একাদশ এবং টেকনাফ ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমীর মধ্যে অনুষ্ঠিত হবে। ###