ওমিক্রনের ১৪ উপসর্গ জেনে রাখুন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনার ডেল্টা ভেরিয়্যান্টের সংক্রমণের চেয়ে ওমিক্রনের সংক্রমণ একেবারেই আলাদা, এ নিয়ে বারবার সতর্ক করছেন চিকিৎসকেরা। রোগের উৎসর্গ নিয়েও ধোঁয়াশায় আছেন অনেকে।

সম্প্রতি ব্রিটেনের একদল গবেষক এ সংক্রান্ত সমীক্ষা চালিয়েছেন। ওমিক্রন আক্রান্তদের সবচেয়ে বেশি ভোগা সমস্যাগুলো বের করেছেন তারা। ওঠে এসেছে ১৪টি উপসর্গ। জেনে নিন তবে—

১. নাক দিয়ে পানি পড়ার প্রবণতা দেখা যাচ্ছে ৭৩ শতাংশের

২. মাথাব্যথা থাকছে ৬৮ শতাংশ ক্ষেত্রে

৩. ক্লান্তি ছাড়ছে না প্রায় ৬৪ শতাংশ রোগীকে

৪. ৬০ শতাংশ রোগীর হাঁচি হচ্ছে

৫. গলা ব্যথাও হচ্ছে ৬০ শতাংশ ক্ষেত্রে

৬. ৪৪ শতাংশের খুব কাশি হচ্ছে

৭. ৩৬ শতাংশের গলা ভেঙে যাচ্ছে

৮. কাঁপুনি হচ্ছে ৩০ শতাংশ রোগীর

৯. জ্বর আসছে ২৯ শতাংশের

১০. মাথা ঝিমঝিম করার প্রবণতা ২৮ শতাংশের

১১. মস্তিষ্কে ধোঁয়াশার প্রবণতা আছে ২৪ শতাংশের

১২. ২৩ শতাংশের পেশিতে ব্যথা, টান ধরছে

১৩. গন্ধের অনুভূতি হারাচ্ছেন মাত্র ১৯ শতাংশ রোগী

১৪. বুকে ব্যথাও ১৯ শতাংশ রোগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে