মুহাম্মদ হানিফ আজাদ : উখিয়ায় সন্ত্রাসী আলিমুদ্দিনের মাকে সিএনজি গাড়িতে করে থাইংখালী না আনায় সিএনজি চালক ফরিদ আলমকে এক সন্ত্রাসী প্রাণে হত্যা চেষ্টায় এলোপাতাড়ি ভাবে লোহার হাতুড়ি দিয়া মারাত্মক ভাবে আহত করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ১০ টায় তেলখোলা ষ্টেশন আবুল শমার মুদি দোকানের সামনে। অভিযোগে প্রকাশ সিএনজি চালক ফরিদ আলম সকাল সাড়ে ৭ টায় তেলখোলা হইতে ৫ জন ছাত্রী নিয়ে থাইংখালী আসার পথে সন্ত্রাসী আলিমুদ্দিন তার মা সুফিয়া খাতুনকে গাড়িতে উঠার জন্য বলেন কিন্তু গাড়িতে সিট খালী না থাকায় সিএনজি চালক অনিহা প্রকাশ করলে সন্ত্রাসী জোর করে গাড়িতে উঠার জন্য বলেন। কিন্তু ওখানে গাড়ি না থামাইয়া চলে আসার চেষ্টা করে সে চলে আসে। পরিশেষে সন্ত্রাসী কামাল উদ্দিন সোমবার সকাল সাড়ে ১০ টায় আবুল শমার দোকানের পাশে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যার চেষ্টা চালায়। ঐ সময় তার সু-চিৎকারে স্থানীয় লোকজন জোড়ো হয়ে সিএনজি ড্রাইভার ফরিদ আলমকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করান। এ ব্যাপারে সিএনজি চালক বাদি হয়ে তেলখোলা গ্রামের মৃত সোনালীর পুত্র আলী মদন (৩৫) এর বিরুদ্ধে উখিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।
এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার ওসি আহমদ সঞ্জুর মোর্শেদ বলেন ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য সন্ত্রসী আলী মদনকে সম্প্রতি র্যাব সদস্যরা অস্ত্রসহ গ্রেপ্তার করার পর সে জামিনে এসে আবারো এলাকায় নিরব তান্ডব চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় ইউপি মেম্বার কামাল উদ্দিন জানিয়েছেন।
