বিশেষ প্রতিবেদক : লেদার সেই আলোচিত জামাল ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে এপিবিএন সদস্যরা।
৭ অক্টোবর দুপুরের দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় তৈরী লম্বা বন্দুকসহ হ্নীলাস্থ লেদার মৃত হায়দর আলীর পুত্র চিহ্নিত ডাকাত মোহাম্মদ জামাল (৪০)কে আটক করেছে। এপিবিএন সদস্য মাহবুব কুখ্যাত এই ডাকাতকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
উল্লেখ্য: কিছুদিন আগে এই জামাল ডাকাত গং লেদার বাসিন্দা নুরুল ইসলামের বাড়িতে ভাংচুর করেছে।সে গ্রেফতার হওয়ার পরে তার ছেলে হামিদ, দেলোয়ারসহ একটি গ্রুপ নুরুল ইসলামকে প্রাণে মারার হুমকি দিচ্ছে।
গত ৩ অক্টোবর নুরুল ইসলাম থানায় জামালের বিরুদ্ধে অভিযোগ করার কারণে হুমকি দিয়ে বেড়াচ্ছে। এখন নুরুল ইসলামের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছে। এই ব্যাপারে তারা সকলের সহায়তা কামনা করেছেন।
