শফিউল বারি বাবুর মৃত্যুতে নাইক্ষ্যংছড়িতে মিলাদ ও দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে নাইক্ষ্যংছড়িতে মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ করা হয়েছে।

উপজেলা ছাত্রদল আয়োজনে শুক্রবার(৩১ জুলাই) দুপুরে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যলয়ে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে নাইক্ষ্যংছড়ি পুরাতন ষ্টেশনে জাকের মার্কেট চত্ত্বরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সময় উক্ত খাদ্য বিতরন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল আলীম বাহাদুর।

উপজেলা ছাত্রদল যুগ্ন-সম্পাদক মো,জিয়াবুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল সভাপতি আবু সুফিয়ান চৌধুরী সোহেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি,এন,পি,র যুগ্ন-সম্পাদক নুরুল আবছার সোহেল, সদর ইউনিয়ন বি,এন,পি সাধারণ সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মো,ইউনুছ,উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো,আবু কায়ছার প্রমূখ।

এ সময় বিএনপি নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটি সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফিউল বারি বাবুর মৃত্যুতে উপজেলা ছাত্রদল শোক সভা ও দোয়া মাহাফিলের দিনব্যাপী কর্মসূচি হাতে নেন । সে কর্মসূচির অংশ হিসেবে মরহুমের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরন করা হয়।
এসময় অর্ধশতাধিক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বি,এন,পি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতা-কমর্মীরা উপস্থিত ছিলেন।