কায়সার হামিদ মানিক : উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের নাপিত পাড়া রোড থেকে মাটিভর্তি ৩টি অবৈধ ডাম্পার আটক করা হয়েছে।
রবিবার রাত ১১ টারদিকে গোপন সংবাদের ভিক্তিতে উখিয়া সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাহাড় থেকে মাটি কেটে আনার সময় নাপিত পাড়া রোড থেকে উক্ত ৩ অবৈধ ডাম্পার আটক করে। সহকারী কমিশনার আমিমুল এহসান খান নিজস্ব গাড়ী ব্যবহার না করে কৌশলে সিএনজিতে যাওয়ার ফলে ডাম্পার গুলো পালিয়ে যেতে পারেনি।
এ ব্যাপারে আমিমুল এহসান খান বলেন,মাটিভর্তি ৩ টি ডাম্পারই অবৈধ,আটক ডাম্পার গুলোর বিরুদ্ধে আইন অনুয়ারী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
