গত শনিবার ভোরে পৌরসভার পুরান পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান(র্যাব)সদস্যরা রশিদা ও তৈয়ুবা নামে দুই নারীকে ১০ কেজি গাঁজা সহ আটক করেন। যা গত শনিবার অনলাইন নিউজ পোর্টালে ও রোববার স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। উক্ত সংবাদে গাঁজাসহ দুই নারীকে আমার ভাড়া বাসা হতে আটক করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে। যা আদৌ সত্য নহে। আমার ভবনের কোন বাসা থেকে তাদেরকে আটক করা হয়নি। কাজেই আমি উক্ত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি জানাতে চাই যে, গাঁজা সহ উক্ত দুই নারীকে মৃত নাজির হোসেনের বাড়ী থেকে আটক করা হয়েছিল। আটকের উক্ত ঘটনায় ষড়যন্ত্রকারী কোন মহল দেশপ্রেমিক র্যাব সদস্যদের আটকের স্থানটি আমার ভাড়া বাসা বলে তথ্য দিয়েছে। প্রকৃতপক্ষে আমি কমিউনিটি পুলিশিং টেকনাফ সদর ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ডের সাধারন সম্পাদক ও টেকনাফ সদর ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সদস্য। কাজেই উক্ত সংবাদের একাংশের প্রতিবাদ জানানোর পাশাপাশি আমি এতে কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
রাশেদ মুন্সী
দলিল লিখক
টেকনাফ।
