মসজিদের ভিতর ঢুকে মুসল্লীকে কুপিয়ে জখম!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

খাঁন মাহমুদ আইউব : কক্সবাজার সদরের খরুলিয়ায় পূর্বশত্রুতার জের ধরে মসজিদের ভিতরে ঢুকে এক মুসল্লিকে কুপিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসীরা।

শুক্রবার ১৩ সেপ্টেম্বর খরুলিয়া এলাকার সুতারচর এলাকার জামে মসজিদের ভেতর এ ঘটনা ঘটে। আহত যুবক একই এলাকার ছুরুত আলমের ছেলে আব্দুল মালেক (৩২)। তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় ৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে জানাগেছে, শুক্রবার মালেক জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মসজিদের ভেতরে ঢুকে প্রতিবেশী মাদক সম্রাট ইউসুফ আলীর ছেলে শীর্ষ সন্ত্রাসী, ইয়াবা ডন ও দেড় ডজন মামলার পালাতক আসামী রাজা মিয়া ও তার সহোদর তিন ভাই ওসমান গনি, নবাব মিয়া, আকাশসহ ৫/৬ জনের দুর্বৃত্তরা রামদা দিয়ে এলোপাতারী কুপাতে থাকে।

এদিকে, বিগত কিছুদিন পূর্বে দিনে দুপুরে সন্ত্রাসী রাজা মিয়া আহতের ভাই মান্নানের মোবাইল ও ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে সন্ত্রাসী রাজা মিয়াকে ধাওয়া করে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে দাবী আহতের পরিবারের।

ঘটনার সংবাদ পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ও সদর থানার ওসি ( তদন্ত) খাইরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধর্ম প্রতিষ্টানে হামলার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার সাধারন মুসল্লীরা নিন্দা জানিয়েছেন।