রামুর দীর্ঘ মানব জিন্নাত আলী প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তার পর এবার পেল দোকান ঘর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : রামু উপজেলার গর্জনিয়ার দেশ দীর্ঘতম মানব জিন্নাত আলীকে প্রধান মন্ত্রী চিকিৎসা সহায়তা দেয়ার পর এবার পেল জিন্নাতের নামে সরকারীভাবে বরাদ্ধকৃত দোকান ঘর।
এই দোকান ঘরটি (৯ এপ্রিল) মঙ্গলবার সকাল ১১ টায় অনুষ্টানিকভাবে উদ্বোধন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো: লুৎফুর রহমান,কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ঈসমাইল মো: নোমান,গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্টা সাংবাদিক মাঈন উদ্দীন খালেদ,সভাপতি শামীম ইকবাল চৌধুরী,ভারপ্রাপ্ত সা:সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,তথ্য-গবেষণা সম্পাদক মো, হাফিজুল ইসলাম চৌধুরী,সদস্য মো, ইউনুছ, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগ নেতা এম,সেলিম, শ্রমিকলীগ সভাপতি আবু তালেব, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান প্রমূখ।

উল্লেখ্য, দেশের সবচেয়ে দীর্ঘতম দেহের অধিকারী অসুস্থ জিন্নাতের বিনামূলে চিকিৎসার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, গত ২০১৮ সালের অগষ্ট মাসে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল জাতীয় সংসদে তাকে নিয়ে যান।এসময় প্রধানমন্ত্রী তার অসুস্থতার কথা জেনে বিনামূল্যে জিন্নাতের চিকিৎসার নির্দেশনা দিলে, র্দীঘ মানব জিন্নাত রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ফরিদ উদ্দিনের অধিনে চিকিৎসা নেন। তাছাড়া প্রধান মন্ত্রী জিন্নাত আলীকে সংসার চালানোর জন্য কিছু অনুদানসহ একটি দোকান ঘর ও একটি বাড়ি করে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।