ডেসটিনি পরিচালক মেজবাহ উদ্দিনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় এমএলএম কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের পরিচালক মেজবাহ উদ্দিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক মো. শহিদুল ইসলাম ওই রায় দেন।

সম্পদ বিবরণী দাখিল না করায় দুদক ওই ডেসটিনি পরিচালকের বিরুদ্ধে মামলাটি করেছিল। মামলার রায়ে আদালত মেজবাহ উদ্দিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেন। অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।