হোয়াইক্যং হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

জিয়াউল হক জিয়া : হোয়াইক্যং হাইওয়ে পুলিশ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। জানা যায়, ২১ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টারদিকে টেকনাফ হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিসে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের আইসি শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ১হাজার ৭শ পিস ইয়াবা বড়িসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বেতবুনিয়া এলাকার মৃত মঞ্জুর আলমের পুত্র বাপ্পারাজ প্রকাশ বাপ্পী (২০) কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।