উখিয়া কুতুপালং ক্যাম্পে দু গ্রুপের মধ্যে গোলাগুলিতে এক রো*হি*ঙ্গা নিহত 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনায় সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

রোববার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ও সি ব্লকের এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা ছিলেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শামীম হোসেন জানান, রোববার রাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ও ডি ব্লকে আরসা ও আরএসও’র সন্ত্রাসী গ্রুপ  অবস্থান নেয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।  গোলাগুলিতে  সৈয়দ আমিন নামের এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পারে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে আসলে রোহিঙ্গা সন্ত্রাসীরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে গোলাগুলি হয় বলে জানা গেছে। তারপরও কারা  কী কারণে এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নিহত রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।