৮নং ওয়ার্ড হ্নীলা ইউনিয়ন যুবলীগের সম্মেলন সম্পন্ন : সেলিম সভাপতি, কামরুল সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম : বাংলাদেশ আওয়ামী যুব লীগ হ্নীলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন হয়েছে।

১৪ ই সেপ্টেম্বর বিকাল ৩টায় লেদা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন
টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী।

সম্মেলন প্রস্তুতি কমিঠির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা রশিদ আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সেলিম সিকদার ও মাহবুব মোর্শেদ, অর্থ সম্পাদক কামাল উদ্দিন।

সম্মেলন উদ্বোধন করেন হ্নীলা ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম নুরু।

এতে প্রধান বক্তা ছিলেন হ্নীলা ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন।
যুবলীগ নেতা মোহাম্মদ ইছমাঈলের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সম্মেলনে
বক্তব্য রাখেন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক আলী নেওয়াজ, জসিম উদ্দিন প্রমুখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সভাপতি নুরুল আলম, সম্পাদক মাহমুদুল হক, ৪ নং ওয়ার্ড সভাপতি নুর মোহাম্মদ, সম্পাদক শঅহরিয়ার ফয়সাল, কামাল উদ্দিন, সেকুল ইসলাম প্রমুখ ।

সম্মেলনের শেষে সর্বসম্মতিক্রমে মো. সেলিম কে সভাপতি ও কামরুল ইসলামকে সাধারন সম্পাদক করে ৮ নং ওয়ার্ড হ্নীলা ইউনিয়ন যুবলীগের কমিটি অনুমোদন দেওয়া হয়।

হ্নীলা ইউনিয়নে যুবলীগ সভাপতি ‍নুরুল আলম নুরু জানান, নবনির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক দীর্ঘদিন যাবৎ যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশের উন্নয়নে কাজ করে যাওয়ায় তাদের উপর আস্থা রেখে আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।