৫৭ ধারা বাতিল করবে বিএনপি: খালেদা জিয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: বিএনপি ক্ষমতায় গেলে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার বিকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে বিএনপির ‘ভিশন ২০৩০’ রূপকল্প তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, বিএনপি গঠনমূলক সমালোচনা গ্রহণ করে। বিএনপি সৎ সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করবে। সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করবে।

তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যহার করা হবে। তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবন্দ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত রয়েছেন।