ফরিদুল আলম : টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, ১৯ অক্টোবর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল মাদক চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তায় মাথায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর একটি পলিথিন ব্যাগ নিয়ে দুইজন ব্যক্তি গ্রামের দিক হতে রাস্তার দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করে। তখন বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে প্লাটিক মোড়ানো পুটলাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
জব্দকৃত এসব ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###
