মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে পাহাড় কাটার দায়ে একজনকে আটক করে সাজা প্রদান এবং মাটি ভর্তি ট্রলি জব্দ করা হয়েছে।
৯ ডিসেম্বর সকাল সাড়ে ১১টারদিকে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা এবং টেকনাফ ভারপ্রাপ্ত বনরেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসাইনের নেতৃত্বে একটি দল উপজেলার হ্নীলা রঙ্গিখালী জুম্মাপাড়া সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে সরকারী পাহাড় কাটার সময় স্থানীয় মৃত এবাদুল্লাহর পুত্র জুহুর আলম (৪২) কে আটক করে। এরপর তাকে ভ্রাম্যমান আদালতে ২০দিনের সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরদিকে বনবিভাগের একই দল আলী আকবর পাড়ায় অভিযান চালিয়ে একটি মাটি বোঝাই ট্রলি গাড়ি জব্দ করেন।
