সংবাদ বিজ্ঞপ্তি : গত ৬এপ্রিল “টেকনাফ টুডে অনলাইন”এবং ৭ এপ্রিল “দৈনিক কালের কণ্ঠ”অনলাইনসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদ সমুহ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা স্থানীয় ভোটের রাজনীতির জের হিসেবে ঐতিহ্যবাহী পরিবারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রী মহল কর্তৃক সংবাদ কর্মী ভাইদের নিকট বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে জনসম্মুখে হেয় করে স্বার্থ হাসিলের বৃথা চেষ্টা মাত্র। আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সদয় জ্ঞাতার্থে অবগত করে বলতে চাই।
হ্নীলা রঙ্গিখালী এলাকায় আমার পিতা আব্দুস শুক্কুর মেম্বার ৩ বারের নির্বাচিত মেম্বার এবং সুনামের অধিকারী। এই পরিবারের কোন ছেলে সমাজ, রাষ্ট্র ও পরিবেশ বিধ্বংসী কাজে লিপ্ত থাকতে পারে না। আমার পরিবারের সকলে স্বসম্মানে বিভিন্ন স্তরে অধিষ্ট রয়েছে। যা এলাকার সবাই জ্ঞাত। আমি দীর্ঘ ২১ বছর সৌদি প্রবাসে ছিলাম। এরই মধ্যে বিগত ইউপি নির্বাচনে ভিসা নিয়ে দেশে এসে ইউপি মেম্বার পদে নির্বাচন করে পুনরায় প্রবাসে চলে যায়। গত ১০ মাস পূর্বে দেশে আসি। এলাকায় এসে পৈত্রিক মার্কেটে দোকান ভাড়া, টমটম গ্যারেজ ও যানবাহন ওয়াশিং এবং সার্ভিসিং করে জীবিকা নির্বাহ করে আসছি। বিগত ইউপি নির্বাচনে আমার সুযোগ্য পিতার অনুপ্রেরনায় মেম্বার পদে প্রতিদ্বন্দিতা করি। আগামীতেও প্রতিদ্বন্দিতা করার সদিচ্ছা রয়েছে। এলাকার চিহ্নিত কুচক্রী মহলটি এই বিষয়টি আঁচ করতে পেরে আমাকে বিভিন্ন মামলা, হামলায় সম্পৃক্ত করে কালো তালিকাভূক্ত করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। বন বিভাগের অভিযানের এই ফাঁদে ফেলে আমাকে বলীর পাঁঠা বানানোর চেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে আমি এসব কোন অপরাধে জড়িত নয়।
বর্তমানে টেকনাফে যে ক‘টি ক্রাইম এলাকা রয়েছে তম্মধ্যে বিবিধ কারণে আমার এলাকাটিও রয়েছে। যা কোনক্রমেই অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ এই এলাকায় কারা পাহাড়ি মাটি কেটে পাচার করে এবং পাথর সংগ্রহ করে বিক্রি করছে তা ওপেন সিক্রেট। এসব অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আমিও প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি। কিন্তু ভোটের রাজনীতিতে প্রতিদ্বন্দি হিসেবে আমার মতো নিরীহ ব্যক্তিকে জড়ানো খুবই দুঃখজনক। সংবাদ কর্মীদের নিকট এই ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রদানকারী চক্রের ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আগামীতে আমার পরিবারের বিরুদ্ধে কোন অপরাধের তথ্য পেলে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করার জন্য সংবাদ কর্মীদের সুদৃষ্টি কামনা করছি। উক্ত বিভ্রান্তিকর সংবাদে সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
নিবেদক :
হেলাল উদ্দিন
পিতা- আব্দুস শুক্কুর
লামার পাড়া, রঙ্গিখালী,হ্নীলা,টেকনাফ।
