হ্নীলার আলোচিত সেই ইয়াবা জালালের অপকর্ম বন্ধ হয়নি : বাল্য বিয়ের জন্য মামাত বোন অপহরণ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক :: হ্নীলার রোহিঙ্গা ক্যাম্প ও পাহাড়ী জনপদ কেন্দ্রিক ইয়াবা কারবারী এবং মাদক মামলায় কারাভোগকারী কতিপয় সোর্সের ছত্রছায়ায় থাকা আলোচিত সেই ইয়াবা জালালের অপকর্ম এখনো বন্ধ হয়নি। এখন বাল্য বিয়ের জন্য প্রেমের ফাঁেদ ফেলে অপহরণ করেছে তার মামা ইয়াবা কারবারী মোবারকের অল্প বয়স্ক মেয়েকে।

অভিযোগে জানা যায়, গত ২৫ আগষ্ট পূর্ব লেদার ইয়াবা কারবারী মোবারকের মেয়ে সুদর্শনা ছমিরা (১৩) কে অপহরণ করে নিয়ে যায়। এখন স্থানীয় কতিপয় প্রভাবশালীদের মধ্যস্থতায় ইয়াবার গরম টাকায় মেয়ের বাবা ইয়াবা কারবারী মোবারককে ইতিমধ্যে ম্যানেজ করে নিয়েছে।
এই ব্যাপারে অভিযুক্ত জালাল বলেন,প্রেমের সম্পর্কের জেরধরে ছমিরাকে আনা হয়েছে। পারিবারিক সমঝোতার মাধ্যমে বিয়ের প্রস্তুতি চলছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অপহরণ করে আনা মেয়ের সাথে ঐ ইয়াবা কারবারীর বিয়ের ব্যাপারটা প্রায় পাকাপোক্ত হয়ে গেছে।
উপজেলার হ্নীলা বড় লেচুয়াপ্রাংয়ের আবুল হোছনের ছেলে জালাল উদ্দিন স্কুলে পড়াশুনাকালে দ্রæত বড় লোক হওয়ার আশায় ইয়াবা কারবারে জড়িত হয়ে পড়ে। তৎকালীন স্কুল ছাত্র ২০১৬ সালে মিরসরাই জোরারগঞ্জ থানায় ইয়াবাসহ আটক হয়। এই মামলায় সেই জালাল কয়েক মাস কারাভোগের পর বের হয়ে আবারও পাচার শুরু করে। এরপর ২০১৭ সালে চট্টগ্রাম সদর ঘাট থানায় ফের ইয়াবাসহ আটক হয়। সেই মামলায় বেশ কয়েক মাস কারাভোগের পর আবারো বাড়িতে আসে। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর আবারো নতুন কৌশলে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক জোরে-শোরে মাদক পাচারে আবারো সক্রিয় রয়েছে। এই সিন্ডিকেটে যুক্ত হয়েছে অপহৃত ছমিরার পিতা মোবারকও। শরণার্থী ক্যাম্পের চিহ্নিত মাদক কারবারী ও হুন্ডি ব্যবসায়ীদের কোটি কোটি টাকা এই মাদক কারবারী জালালের নিকট মওজুত ছিল। এই সুযোগের ইয়াবার গরম টাকায় সে অঢেল সম্পত্তি ক্রয়ের পাশাপাশি স্থানীয় বিভিন্ন মানুষের বসত-ভিটা দখলের অপচেষ্টা লিপ্ত হয়ে পড়েছে। উঠতি বয়সের এই যুবকের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হলেও প্রশাসন তদন্ত স্বাপেক্ষে আটকের জন্য সক্রিয় হলেও আটক তো দূরের কথা বরং কতিপয় সোর্সের ছত্রছায়ায় থেকে বীরদর্পে দাবড়িয়ে বেড়াচ্ছে।

উপরোক্ত বিষয়ে অভিযুক্ত জালালের সাথে যোগাযোগ করা হলে, এখন সেই মাদক কারবারে সংশ্লিষ্ট নই বলে দাবী করেন। ##