হ্নীলায় মানবাধিকার কমিশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সাদ্দাম হোসাইন : বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকালে টেকনাফের হ্নীলা পানখালীস্থ মানবাধিকার কমিশনের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মানবাধিকার কমিশন হ্নীলা ইউনিয়ন শাখার সভাপতি আলী হোছাইন শোভনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর আলম রাসেল ।

মানবাধিকার কমিশন হ্নীলা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ নুর কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শাকের আহমদ এমএ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানবাধিকার কমিশন হ্নীলা ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি রাশেদুল ইসলাম সিকদার, সহসভাপতি সাদ্দাম হোসাইন, দেলোয়ার হোছাইন, যুগ্নসাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলম, অর্থ সম্পাদক সাইদুল আমিন সিহাব, মহিলা বিষয়ক সম্পাদক জান্নতুল নাঈমা খানম, দপ্তর সম্পাদক হেলাল উদ্দিন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুমাইর হোছাইন বাপ্পী, ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক নুর মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক জসিম উদ্দিন, নির্বাহী সদস্য কফিল উদ্দিন সিকদার, দেলোয়ার হোছন, মোহাম্মদ নুর , কায়সার উদ্দিন, সাহেদ হোছাইন ও শামসুল আলম করিম প্রমুখ।

মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর আলম রাসেল বলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠনের মূল কাজ হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, গরীব অসহায়ের পাশে দাড়ানো এবং কি ন্যায়ের পক্ষে কথা বলা। সেই সাথে মানবাধিকার কমিশনের সকল সদস্যদেরকে সততার সাথে মানবাধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানানো হয়।

মানবাধিকার কমিশন টেকনাফ উপজেলা শাখার সভাপতি নুর মোহাম্মদ বলেন, আমরা যে কোন অসহায় মানুষের পাশ্বে দাড়াতে বদ্ধপরিকর। যারা নানা কারণে আইনী সেবা পাননা আমরা তাদেরকে সব ধরনের আইনী সহযোগিতা করবো। ####