টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মোঃ শাহীন : স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস টেকনাফ স্বান্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

১৫ আগষ্ট শনিবার সকাল ৮ টায় থেকে দিন ব্যাপী টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পস্তবক অর্পন করা হয়। এরপর শোক র‌্যালী, বৃক্ষরোপন কর্মসূচী, আলোচনা সভা, বিশেষ প্রার্থনা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এসব কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক, এমওডিসি ডাঃ প্রণয় রুদ্র, মেডিকেল অফিসার ডাঃ সাকিয়া হক
সাকি, ডাঃ আহানাফ চৌধুরী, ডাঃ সুমানা রশিদ, ডাঃ নাইমা সিফাত, ডাঃ খান ই-আলম, ডাঃ নাসিম ইকবাল, ডাঃ জাকারিয়া মাহমুুদ, ডাঃ জাকির হোসেন, ডাঃ সুলভ আচ্যয্য, ডাঃ ফাহিম তাসনুবাসহ হাসপাতালের নার্স ও কর্মচারী বৃন্দ।

এদিকে ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে ঘিরে টেকনাফ স্বান্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বড় প্লে
কার্ড প্রদর্শন করা হয়।