হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং‘র এক যুবক কে অপহরণ অতঃপর মুুক্তিপন আদায় করে বেদড়ক মারধরের অভিযোগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিবেদক, টেকনাফঃ টেকনাফে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং নামক গ্রামের কামরুল ইসলাম নামক এক যুবক কে একটি চিহ্নিত চক্র কক্সবাজার শহরে মুুক্তিপন আদায়ের জন্য অপহরণ অতঃপর তাকে বেদড়ক মারধর করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। চিহ্নিত এ সন্ত্রাসী চক্রটি কামরুল ইসলাম কে অস্ত্রের মুখে জিম্মি করে ৩লাখ টাকা আদায় ও ৩শত টাকার একটি ননজুডিশিয়াল ষ্টাম্পে জোর করে স্বাক্ষর আদায়ের ও খবর পাওয়া গেছে।
জানা যায়, গত ২৭ এপ্রিল ২০১৭ ইং বৃহঃপতিবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং নামক গ্রামের হাজী আজিজুররহমানের পুত্র কামরুল ইসলাম (২৮)ও একই এলাকার জনৈক জাহেদ হোছন চিংড়ি ফিশিং এর টাকা আনতে কক্সবাজার যায়। দুুপুর ১ টায় পূর্বে উৎপেতে থাকা উনছিপ্রাং এর নুরুল আমিন চৌধুরীর পুত্র আব্দুল খলিলের নেতৃত্বে ১০/১২জনের একটি সংঘবদ্ধ দল কলাতলী এলাকা থেকে কামরুল ইসলাম ও জাহেদ হোছন কে একটি সিএনজি করে শহরের লাইট হাউজ সংলগ্ন পাহাড়ে নিয়ে যায়। এর পর হাত মুখ বন্ধ করে তাদের কলাতলির একটি আবাসিক হোটেলের তাদের আস্তানায় নিয়ে যায়। এতে যুবক কামরুল কে বৈদ্যুতিক তার ও হকি ষ্টীক দিয়ে খলিল ও তার ভাড়াটে কয়েকজন সন্ত্রাসী ব্যাপক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে। তাদের কাছে রক্ষিত ৩লাখ টাকা ও ছিনিয়ে নেয়। পরে কোথাও বিচার না দিতে আইনী কোন ব্যাবস্থা না করতে ৩শত টাকার একটি ননজুডিশিয়াল ষ্টাম্পে জোর করে স্বাক্ষর আদায় করে। মারধর শেষে কামরুল অজ্ঞান হয়ে গেলে রাত ১১ টায় কাল বর্ণের একটি গাড়ী তে করে তাদের কে বাস টার্মিনালে দিয়ে আসে। কামরুল তার আত্বিয় স্বজন কে খবর দিয়ে প্রাইমারী চিকিৎসা শেষ করে শুক্রবার সকালে বাড়িতে ফিরে। তার পিতা আজিুররহমান প্রতিবেদক কে জানান, পূর্ব শত্রুতার জের নুরুল আমিন চৌধুরীর পুত্র আব্দুল খলিল আমার পুত্র কে হত্যার উদ্দেশ্যে এ ঘটনা টি ঘটিয়েছে। আমি প্রশাসনের কাছে তার বিচার চাই। এব্যাপারে মামলার পক্রিয়া চলছে বলে জানান তিনি।