সাবেক এমপি হাজী আবদুল গণি আর নেই, বাদ এশা পাইলট হাই স্কুল মাঠে জানাযা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : উখিয়া-টেকনাফ আসনের সাবেক সাংসদ হাজী আব্দুল গণি চেয়ারম্যান (৯২) আর নেই। তিনি শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৭টার দিকে চট্রগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিক বিভিন্ন রোগে ভুগছিলেন।
আজ বাদ এশা টেকনাফ পাইলট হাই স্কুল মাফে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে মাইকিং সূত্রে জানা গেছে।
টেকনাফের প্রয়াত আয়ুব আলী সওদাগরের পুত্র হাজী আবদুল গণি জীবদ্দশায় উখিয়া-টেকনাফ আসনের সাংসদ ও স্বাধীনতাপূর্ব টেকনাফ সদর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্টানের সাথে জড়িত ছিলেন।

তিনি দীর্ঘদিন যাবৎ চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় স্বপরিবারে বসবাস করে আসছিলেন। গতবছর তাঁর স্ত্রী মুশফিকা বেগম ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি ৮ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনী, আতœীয়-স্বজন ও শুভাকাংখী রেখে গেছেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনরা মরহুমের মৃতদেহ নিয়ে চট্টগ্রাম হতে টেকনাফের পথে রয়েছেন।