সাবরাংয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় মন্ডলপাড়ার নুরুল আলম ও সুলেমান পলাতক আসামী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি।
সাবরাং আলীর ডেইল এলাকা থেকে ৪০ হাজার ইয়াবাসহ আব্দুল করিম নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটকের ঘটনায় মন্ডলপাড়ার মমতাজ মিয়ার ছেলে সুলেমান ও কবির আহমদের ছেলে নুরুল আলম কে পলাতক আসামী করে থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য ১০ জুন শনিবার সকালে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। সে ওই এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দীন খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ তাকে আটক করা হয়।