টেকনাফ টুডে ডেস্ক |
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এ স্লোগান নিয়ে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর অধিনে শাহ পরীর দ্বীপে হত দরিদ্র পরিবারের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন।
শনিবার সকালে এ কার্যক্রম শুরু হয়। সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, তিন (৭,৮ ও ৯) ওয়ার্ডে ১৫০০ হতদরিদ্র পরিবারকে ৩০ কেজি করে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির এই চাল দেওয়া হবে। এসময় আরো উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার ফজলুল হক, ৭ নং ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার ছেনুয়ারা বেগম, যুবলীগ নেতা জাফর আলম, মোঃ আব্দুল্লাহ।
সরকারের নির্দেশনা মেনে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে খুব সুশৃঙ্খলভাবে চাল বিতরন করা হচ্ছে বলে জানান খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নুসরাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মনির উল্লাহ।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পেয়ে স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ ও রশিদ আহমদ বলেন, করোনা ভাইরাসের কারনে আমরা কাজ কর্ম করতে পারছিনা,অনেক কষ্টের জীবনযাপন করতে হচ্ছে।এই সময় সরকারের ১০ টাকা কেজি চাল পেয়ে আমরা উপকৃত হয়েছি।
