মালয়েশিয়া গমন ও ইয়াবার চালান আনতে গিয়েই মিয়ানমামারে সাড়ে ৯ বছর সাজা ভোগকারী ৪ দেশী ফিরেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : চোরাইপথে মালয়েশিয়া গমন এবং ইয়াবার চালান আনতে গিয়েই প্রতিবেশী দেশ মিয়ানমারে সাড়ে ৯ বছর কারাভোগ শেষে পতাকা বৈঠকের মাধ্যমে ৪জন বাংলাদেশীকে স্বদেশে ফেরত আনা হয়েছে।
জানা যায়, বুধবার সকাল ১১টায় মিয়ানমারের অভ্যন্তরে মন্ডু ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দারের নেতৃত্বে বাংলাদেশ ১১সদস্য প্রতিনিধি দল এবং মন্ডু ডিস্ট্রিক পুলিশের ডেপুটি ডাইরেক্টর থিন লিন মিয়ানমার ৮সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। উক্ত বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে মিয়ানমার কারাগারে সাড়ে ৯ বছর সাজা ভোগকারী টেকনাফ সদর ইউপির নাজির পাড়ার মৃত হোসেন আহমদের পুত্র মোঃ জসিম (৪৪), আব্দুল গফুরের পুত্র মোঃ ইলিয়াছ (২৯), মৌলভী পাড়ার সুলতান আহমদের পুত্র সাব্বির আহাম্মদ (৩৬) ও আবুল কালামের পুত্র আজগর আলী (৩৯) কে ফেরত দেয়।
Teknaf Pic C 2 20 03 19 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
নাজির পাড়ার দু’জন মালয়েশিয়া যেতে গিয়ে মিয়ানমার আদালতে ২১ বছর এবং মৌলভী পাড়ার দু’জন ইয়াবা আনতে গিয়েই ২৫ বছর সাজা প্রাপ্ত হন। সাড়ে ৯ বছর সাজা ভোগের পর অবশিষ্ট সাজা মিয়ানমার সরকার মওকুপ করে দেন। বিজিবি প্রতিনিধি দল স্বদেশ ফেরত আসা ৪জন বাংলাদেশীকে পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করেন।