মোঃ আবছার কবির আকাশ : একদিকে হাস্যোজ্জ্বল নবীনেরা অন্যদিকে পুরনোদের অশ্রুসিক্ত বিদায়। আনন্দ আর অশ্রুর মধ্যে দিয়ে নয়াবাজার উচ্চ বিদ্যালয় বরণ করে নিল নতুনদের আর বিদায় জানাল পুরনো শিক্ষার্থীদের।
আজ মঙ্গলবার সকালে হোয়াইক্যংয়ের নয়াবাজারে এমনই আবেগঘন পরিবেশের মধ্যে দিয়ে আয়োজিত হয় নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান। স্কুলের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ষষ্ট শ্রেণীর নবাগত ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। একই অনুষ্ঠানে বিদায় জানানো হয় এসএসসি পরীক্ষার্থীদের ।
নবম শ্রেণীর ছাত্র মেহাম্মদ ইউনুসের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের শিক্ষক জহির হাসান ৷ মানপত্র পাঠ করেন মোনতাকিমা ইসলাম রাইসা ও বিদায় মানপাত্র পাঠ করেন আফিসা জাকি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা শিক্ষা অফিসার আনন্দময় ভৌমিক । বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমাদের জীবনের প্রথম সিড়ি এইটা, এই সিড়ি সফলতার সাথে পাড়ি দিতে পারলে তাহলে জীবনের লক্ষ্য নিকটে । পরীক্ষা হলে সু-শৃংখলভাবে পরীক্ষা শেষ করার জন্যও অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছে অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী, রওজতুন্নবী (সঃ) দাখিল মাদ্রাসার সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ সিকদার, হ্নিলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মাহবুব মোর্শেদ, পরিচালনা কমিটির সদস্য আনেয়ার মেম্বার, জাফর আলম, সাকের ইসলাম, এন্জলস কেয়ারের অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা যুবলীগের সহসম্পাদক ছৈয়দ হোসাইন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আমান উল্লাহ আমান, উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম সাকের, দক্ষিন শাখা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক জামালসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রুপন কান্তি বড়ুয়া । তিনি বলেন, “আমাদের ছেলে-মেয়েরা দিন দিন ভালো করছে। টেকনাফ উপজেলায় আমাদের প্রতিষ্ঠান প্রশংসনীয় সাফল্য অর্জন করছে। তোমরাও আগামীতে এ ধারা অব্যাহত রাখবে আশা করি”। তিনি সকল অতিথিদের উপস্থিত থেকে সাফল্যমন্ডিত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ বিদায়ী ছাত্রছাত্রীদের জন্য দোয়া-খায়ের ও মোনাজত এবং নবীনদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
