নোটারীমূলে বিয়ে : নবদম্পতির দোয়া কামনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক :: আমি রুনি আক্তার (১৮), পিতা-রহমত উল্লাহ প্রকাশ রামু, মা-মজুনা বেগম, সাং-শিয়াইল্যাঘোনা, পশ্চিম লেদা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী এবং মোঃ ফোরকান (২১), পিতা-মৃত ইউছুপ আলী, মা-আয়েশা খাতুন, সাং-শিয়াইল্যাঘোনা, পশ্চিম লেদা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার। ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী দেশের প্রচলিত আইনমতে আমরা উভয়ে প্রাপ্ত বয়স্ক এবং নিজ নিজ জীবনের সিদ্বান্ত গ্রহণের অধিকার রাখি।L M TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আমরা দীর্ঘদিন ধরে পরস্পরকে ভালবেসে আসছি। হটাৎ আমি রুনির সাথে আমার মা-বাবা অস্ট্রেলিয়া প্রবাসী জনৈক রোহিঙ্গা যুবকের সাথে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করলে আমরা দীর্ঘদিনের ভালবাসাকে পূর্ণাঙ্গ রূপ দিতে নোটারী পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ৩লক্ষ টাকার দেন-মোহরের বিনিময়ে বিয়ে বন্ধনে আবদ্ধ হলাম। আমরা দাম্পত্য জীবনে সুখেই আছি। আমরা সকলের নিকট দোয়া প্রত্যাশী। আমাদের এই বিষয়কে পুঁজি করে একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে আমার শ^াশুড় বাড়ির লোকজনকে হয়রানির অপচেষ্টা চালিয়ে আসছে। এই ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহায়তা কামনা করছি।