টেকনাফ টুডে ডেস্ক : দেশে করোনাভাইরাসে আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশের মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ২৮২ জন।
বুধবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৫৬ জনের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনের। করোনায় মারা গেছেন ১৩ হাজার ২৮২ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৩ হাজার ৭৫২ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
