টেকনাফ সৈকতে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভেসে গেল বায়তুশ শরফ মাদ্রাসা ছাত্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মোহাম্মদ শফি/মেহেদী হাসান ইমন :
টেকনাফ সৈকতে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভেসে গেল মো. আলী নামে ১৪ বছরের এক কিশোর।

সে টেকনাফ পৌরসভার ডেইল পাড়া এলাকার রমিজ আহমদের ছেলে ও টেকনাফ বায়তুশ শরফ মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র।

বুধবার বিকাল সোয়া ৪টার দিকে টেকনাফ মহেষখালীয়া পাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার ব্রিগেডের উদ্ধার কর্মীরা সৈকতে গেলেও সাগরে উদ্ধার অভিযান চালানোর মতো জনবল ও ইকুইপমেন্ট না থাকায় তারা কিছুই করতে পারেননি।

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুকুল কুমার নাথ জানান, সাগরে উদ্ধার অভিযান চালানোর মতো ইকুইপমেন্ট ও ডুবুরি টীম না থাকায় কিছুই করা যাচ্ছে না।

খবর পেয়ে নিখোঁজ ছাত্রের মা সাগর পাড়ে ছুটে আসেন। আহাজারি করতে করতে একসময় অজ্ঞান হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী একদল কিশোর ফুটবল খেলার এক পর্যায়ে সৈকতের গর্তের পানিতে মো. আলী হঠাৎ তলিয়ে যায়।

স্থানীয়রা জানান, সাধারনত ভাটার সময় সাগরের স্রোতে ভেসে গিয়ে দূর্ঘটনা ঘটে থাকে। কিন্তু ছাত্রটি যখন ভেসে যায় তখন সাগরে জোয়ার থাকলেও সৈকতের বালি দিয়ে মেরিন ড্রাইভ সড়ক রক্ষার জিও ব্যাগে বালি ভর্তী করার ফলে সৈকতের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেরকম একটি গর্তে সে তলিয়ে যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধা পৌনে ৬টা) মাদ্রাসা ছাত্র উক্ত কিশোরের সন্ধান মেলেনি।

বিস্তারিত আসছে…