টেকনাফ মেরিন ড্রাইভে উদ্ধারকৃত মৃতদেহ ২টি ঊনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ উপকূলীয় মেরিন ড্রাইভ হতে গুলিবিদ্ধ দুই রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, ৫ জানুয়ারী সকালে উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া সংলগ্ন সীবীচ সংলগ্ন মেরিন ড্রাইভের পার্শ্বে ২টি গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। টেকনাফ মডেল থানার এসআই নুরুল ইসলাম সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ ২টি উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেন। নিহতদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর উদ্ধারকৃত মৃতদেহ ২টি ঊনছিপ্রাং পুটিবনিয়া ক্যাম্পের ডি-১ ব্লকে অবস্থানরত মায়ানমার খোয়ার বিলের বাসিন্দা মৃত আবুল কাশেমের পুত্র খাইরুল আমিন (৩৫) ও হাবিবুর রহমানের পুত্র আব্দুল্লাহ (৪০) বলে সনাক্ত করেন স্বজনেরা। উদ্ধারকৃত মৃতদেহ ২টি রোহিঙ্গা মাদক ব্যবসায়ীদের বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, গুলিবিদ্ধ ও রক্তাক্ত মৃতদেহ ২টি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।