টেকনাফ থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকের চালান বোঝাই সিএনজিসহ আটক-১ ; পলাতক-২

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ মডেল থানা পুলিশ মাদক বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে বিপূল পরিমাণ মাদকদ্রব্য বোঝাই সিএনজিসহ ১জনকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ২জনকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,১৪ডিসেম্বর রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম (পিপিএম, বার) এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) রাসেল (পিপিএম-সেবা) এর তত্ত¡াবধানে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মুহাম্মদ ওসমান গণির নেতৃত্বে টেকনাফ মডেল থানার বিশেষ পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং পুরান মগপাড়ার পশ্চিমে কাঁচা রাস্তার উপর দিয়ে যাওয়া একটি সিএনজি (কক্সবাজার-থ-১১-১৩৯১) কে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে গাড়ি থেকে নেমে ২জন পালিয়ে গেলেও সাবরাং পুরান পাড়ার সালামত উল্লাহ পুত্র মোঃ শাকের (৪৩) সহ সিএনজিটি আটক করা হয়। এরপর আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ১০হাজার ইয়াবা, সিএনজি তল্লাশী করে ১শ ৩৬ বোতল বিদেশী মদ, ৫শ ৭৬ক্যান বিয়ার জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩লক্ষ টাকা।
Teknaf Pic A 2 14 12 23 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গনি জানান, এই অভিযানে সম্পৃক্ত আটক ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ###