টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া ২য় বারের মত চট্টগ্রাম রেঞ্জ এর শ্রেষ্ট ওসি‘র সম্মাননা পেলেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : ২য় বারের মতো চট্টগ্রামে রেঞ্জের শ্রেষ্ট্র ওসির সম্মাননা পেলেন টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া।

চট্টগ্রাম রেন্জ অফিসে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্স এ চট্টগ্রাম রেন্জ ডি আই জি খন্দকার গোলাম ফারুক বি পি এম, পি পি এম এর নিকট থেকে চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননা প্রদান করা হয়।

১৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় চট্টগ্রাম রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

তিনি এ সম্মাননার জন্য উদ্ধর্তন কর্মকর্তাদের নির্দেশনা ও সহকর্মীদের সহযোগীতায় কৃতজ্ঞতা জানান।